ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে চোরাই গরু উদ্ধারসহ কুখ্যাত চোরকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, শনিবার রৌমারী থানায় একটি চুরি মামলা রুজু হলে স্বল্প সময়ের মধ্যে অভিযান পরিচালনা করে দুপুর ১২টার দিকে রৌমারী থানাধীন বাওয়াইর গ্রামের কুখ্যাত চোর মোঃ মাসুদ রানা (২৮)কে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেয়া তথ্যের উপর ভিত্তি করে বাদীর চুরি যাওয়া বকনা গরুটি উদ্ধার করে রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাসুদ অভ্যাসগত চোর। গরু চুরি হওয়ার কয়েক ঘন্টার মধ্যে চোরকে গ্রেফতারসহ চোরাই গরু উদ্ধার করেছে রৌমারী থানা পুলিশ। কুড়িগ্রাম জেলায় যে কোন প্রকার চুরি ও অপরাধ দমনে জেলা পুলিশের অভিযান অব্যহত রয়েছে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

মন্তব্য (০)