ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে কালো রংয়ের একটি দেশীয় তৈরি এক নলা বিশিষ্ট সুটার গান ও দুই রাউন্ড গুলি সহ ৩ জন কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ( ১৫ মার্চ) বেলা সাড়ে এগারো টায় জেলা পুলিশ সুপার এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মো কামাল হোসেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গত ১৪ মার্চ ভোর রাতে ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের সরকারপাড়া গ্রামের মো জাফরুল ইসলামের নির্মানাধীন ঘরের মেঝের বালুর নিচ থেকে প্লাস্টিকের বয়ামে মোড়ানো কালো রংয়ের এক নলা বিশিষ্ট একটি সুটার গান ও ০২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এসময় ঘটনার সাথে জড়িত তিন জন কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা হলেন গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের মৃত নুরনবী ইসলামের ছেলে আসাদুজ্জামান হিরু,মৃত আসমত ব্যাপারীর ছেলে মোজাম্মেল হক,মৃত কছিমুদ্দিনের ছেলে মো খোকা মিয়া। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে গাইবান্ধার সদর থানায় একটি মামলার রুজু করেছে পুলিশ।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) ধ্রুব জ্যোতির্ময় গোপ (বিপিএম), জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান সরকার, পরিদর্শক বদরুজ্জামানসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...
নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

মন্তব্য (০)