ছবিঃ সিএনআই
ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মাদক ব্যবসায়ী মতিলালকে আবারো গ্রেফতার করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে পৌর শহরের পাটবাজার থেকে মাদক সেবনের অভিযোগে তাকে গ্রেফতার করে বৃহস্পতিবার গ্রেফতারকৃত মতিলালকে আদালতে প্রেরণ করা হয়। স্থানীয় সুত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ পৌর শহরের চরনিখলা এলাকার রামপ্রসাদ গৌড়ের ছেলে মতিলাল গৌড় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে।
এছাড়াও প্রায় সময়েই মদ খেয়ে মাতাল হয়ে এলাকার জনসাধারনদের অকথ্য ভাষায় গালমন্দ করে মতিলাল। মাদক ব্যবসা বন্ধের লক্ষ্যে স্থানীয় অর্ধশত বাসিন্দারা ঈশ্বরগঞ্জ থানা পুলিশে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের আগে ও পরে বেশ কয়েকবার তাকে গ্রেফতার করা হয়। তার নামে রয়েছে একাধীক মাদক মামলা।
মামলার এজাহার সুত্রে জানা যায়, বুধবার রাতে মদ খেয়ে পৌর শহরের পাটবাজার এলাকায় লাল মিয়ার চায়ের দোকানের পাশে মদ খেয়ে মাতলামি করতে থাকে। পরে স্থানীয় এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ এসে মতিলালকে মাতাল অবস্থায় গ্রেফতার করে। পুলিশ সুত্রে জানা যায়, ওই দিনেই সকাল বেলা মতিলালকে মাদক সেবনের অভিযোগে গ্রেফতার করে ৩৪ ধারায় আদালতে প্রেরণ করলেও বিকেলে ফিরে এসে রাতেই আবারও মদ খেয়ে মাতলামি করতে থাকে।
পরে এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে আবারো গ্রেফতার করে মামলা দিয়ে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়।ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজেদুর রহমান জানান, আসামী মতিলালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণীর ২৫ ধারায় মামলা রুজু করে আদালতে সোর্পদ করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...
নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

মন্তব্য (০)