• অপরাধ ও দুর্নীতি

পাবনায় মহাসড়কে বাজার বসিয়ে চাঁদাবাজি, আটক ৫

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার টেবুনিয়ায় মহাসড়কের ওপর বাজার বসিয়ে চাঁদাবাজির অভিযোগে ৫ যুবককে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)। এ সময় মহাসড়ক দখল করে বসা বাজারও উচ্ছেদ করা হয়।

বুধবার (১৩ মার্চ) দুপুরে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের টেবুনিয়া বাজারে র‍্যাব-১২, সিপিসি-২, পাবনার কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন, মালিগাছা ইউনিয়নের মজিদপুর রানীগ্রামের মইদুল হোসেনের ছেলে রতন হোসেন (২২), রামেশ্বরপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে আশরাফুল ইসলাম (২৪), টেবুনিয়া স্কুলপাড়া গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে আব্দুল গণি (২৩), মনোহরপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে নাহিদ হাসান (২৬) এবং মজিদপুর মধ্যপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে সরোয়ার হোসেন শাওন (২২)।

বিকেলে র‍্যাব-১২, সিপিসি-২, পাবনা কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টেবুনিয়ার বাজারকে কেন্দ্র করে এক শ্রেণির অসাধু চক্র মহাসড়কের উপর টাকার বিনিময়ে অবৈধভাবে বাজার বসিয়ে দীর্ঘদিন যাবৎ টাকা আদায় করে আসছিল। এতে করে টেবুনিয়া বাজার সংলগ্ন মহাসড়কের যানজট প্রতিদিনের ঘটনা। ফলশ্রুতিতে প্রায়ই এই মহাসড়কে দূর্ঘটনা ঘটছে।

অভিযোগ পেয়ে বুধবার দুপুর ১২টার দিকে পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানাকে সাথে নিয়ে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের টেবুনিয়ায় এলাকায় সড়কের উপর বাজার বসিয়ে চাঁদা আদায় ও দখলদারিত্ব রোধে অভিযান পরিচালনা করেন র‍্যাব-১২, সিপিসি-২, পাবনার কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান।

র‍্যাব কমান্ডার মেজর এহতেশামুল হক খান বলেন, অভিযানের সময় মহাসড়কের উপর বাজার বসিয়ে চাঁদাবাজির অভিযোগে ৫ জনকে আটক করা হয়। এ সময় মহাসড়ক দখল করে বসা বাজারও উচ্ছেদ করা হয়। এ বিষয়ে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের পাবনা সদর থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo