• অপরাধ ও দুর্নীতি

মিরসরাইয়ে ২৪ কেজি গাঁজাসহ এক যুবক আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধিঃ ভারত সীমান্ত থেকে ২৪ কেজি গাঁজা কিনে তা রাজধানী ঢাকায় নিয়ে যাওয়ার পথে উক্ত গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী যুবককে আটক করে জোরারগঞ্জ থানা পুলিশ। বুধবার ১৩ মার্চ রাত ১টা ৩০ মিনিেিটর সময় জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভাস্থ রেল লাইনের পূর্বে রামগড়-ঢাকাগামী সড়কের তাজমহল হোটেলের সামনে বিশেষ অভিযানে তল্লাশী চৌকি পরিচালনা করে ২৪ কেজি গাঁজাসহ এই যুবককে আটক করা হয়।   

জোরারগঞ্জ থানা সূত্রে জানা যায়, গোপন সয়বাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল হারুন সঙ্গীয় অফিসার এসআই প্রদীপ কুমার দত্ত, মোঃ জসিম উদ্দিন, এএসআই মোঃ সুমন মিয়া ও সুজন কান্তিপাল সঙ্গীয় ফোর্স নিয়ে বারইয়ারহাট খাগড়াছড়ি সড়কের অভিযান পরিচালনা কালে খাগড়াছড়ি পার্বত্য জেলার সীমান্তর্তী এলাকা হতে স্বল্প মূল্যে গাঁজা ক্রয় করে বেশি মূল্যে বিক্রয় করার উদ্দেশ্যে ঢাকা শহরে নিয়ে যাওয়ার সময় মাগুরা জেলার শালিখা থানার ধনেশ্বরকাটি ইউনিয়নের তিলখড়ি গ্রামের ৫নং ওয়ার্ডের নরেন্দ্র নাথ শীলের ছেলে শংকর শীলকে (৪৪) আটক করা হয়। এসময় তাকে তল্লাশীকালে তার জিম্মায় থাকা ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ ৬০ হাজার টাকা।   

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল হারুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা গাঁজার একটি চালান জব্দ করি এসময় মাদক কারবারিকেও আটক করা হয়। পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর টেবিল ১৯ (গ) ধারার জোরারগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করে আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।  

মন্তব্য (০)





image

শার্শা-কলারোয়া সীমান্তে ১৪ মামলার আসামি আমজাদ অধরা মাদক ও...

১

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...

image

ঠাকুরগাঁওয়ে ইয়াবা কারবারের অভিযোগে স্বামী আটক, স্ত্রী লাপ...

২

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...

image

নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...

image

রাজধানী থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

৪

নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...

image

জামালপুরে ডিবি পুলিশের অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

  • company_logo