• অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রামে চুরি ও মাদকের আসামী গ্রেফতার, মালামাল উদ্ধার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে চুরি ও মাদকের ৫ টি মামলার আসামীসহ দুইজনকে ২টি চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, কুড়িগ্রাম পৌরসভা এলাকা থেকে গত ১০ মার্চ বিকালে বাইসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় চর কুড়িগ্রাম (সিএনবি ঘাট) এলাকার দুই চোর ও পূর্বের ৫ টি মাদক মামলার আসামী মোঃ বাবু মিয়া (৪৪) ও পূর্বের ১ টি মাদক মামলার আসামী মোঃ তপু মিয়া(৩৫)কে চোরাইকৃত ২ টি বাইসাইকেলসহ গ্রেফতার করে নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম। 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত আসামী কুড়িগ্রাম জেলায় কুখ্যাত চোর ও মাদক কারবারি হিসেবে পরিচিত। গ্রেফতারকৃত আসামী বাবুর বিরুদ্ধে চুরি মাদকসহ পূর্বের ৫ টি মামলা ও তপুর বিরুদ্ধে ১ মাদক মামলা রয়েছে। জেলায় অপরাধ দমনে আমাদের অভিযান অব্যহত রয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo