• অপরাধ ও দুর্নীতি

রৌমারীতে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার(৯ মার্চ) রাতে যাদুরচর ইউনিয়নের খেওয়ারচর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- শেরপুর জেলার সদর উপজেলার কৃঞ্চপুর দড়িপাড়া এলাকার মতিউর রহমানের পুত্র আব্দুল মালেক মিয়া(৩৫), জঙ্গলদী এলাকার মোহাম্মদ আলীর পুত্র জয়নাল আবেদীন(২৫) ও মোহাম্মদ আলীর পুত্র মামুন মিয়া(৩৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খেওয়ারচর এলাকায় অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

রোববার(১০ মার্চ) দুপুরে রৌমারী থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. মুশাহেদ খান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর একান্ত সচিব পরিচয়দানকারী প্রতারক গ্রেফতার

মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি: প্রধানমন্ত্রীর সহকারী...

image

রামিসার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি চান মাশরাফি সাকিব মুশফ...

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশুকে নৃশংসভাবে হত্য...

image

১১৯ কোটি টাকা আত্মসাৎ, সাবেক সেনা কর্মকর্তা মাসুদ গ্রেফতার

নিউজ ডেস্ক : মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি টাকা আত্মসাতের...

image

৬ চীনা নাগ‌রিকসহ অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরা ও তুরাগে কয়েকটি ফ্ল্যাটে অভিযান...

image

৫ জনকে গলাকেটে হত্যা, মূল অভিযুক্তের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক : গাজীপুরের কাপাসিয়ায় তিন শিশু ও মাসহ ৫ জনকে গলাক...

  • company_logo