ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় আলোচিত কলেজছাত্র আজহারুল ইসলাম শান্ত(২৪) হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে সদরের চেলোপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে মারধরের প্রতিশোধ নিতে শান্তকে খুন করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাব্দে আসামি স্বীকার করেছে।
গ্রেপ্তার ওই আসামির নাম রাতুল (২২)। তিনি সদরের মালতিনগর দক্ষিণপাড়ার আঃ হান্নানের ছেলে।
শুক্রবার বেলা ১২ টার দিকে বগুড়া র্যাব কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে, শনিবার (২ মার্চ) বিকাল সাড়ে চারটার দিকে শহরের চকফরিদ কলোনী এলাকায় অগ্রনী ব্যাংক সংলগ্ন এলাকায় খুন হন একাধিক মামলার আসামি শান্ত। নিহত শান্ত সারিয়াকান্দি উপজেলার কুপতারা সাহাপাড়া এলাকার আবুল হোসেন আলীর ছেলে। তবে তারা দীর্ঘদিন ধরে শহরের ফুলদিঘী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো। এছাড়াও সৈয়দ আহম্মেদ কলেজে ডিগ্রীতে পড়াশোনার পাশাপাশি ইন্টারনেটের ব্যবসা করতো।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শান্ত নামের ওই যুবক হত্যার পর নিহতের মা রাবেয়া খাতুন ১১জন নামীয় ও অজ্ঞাতনামা ৯/১০ জনকে আসামী করে সদর থানায় মামলা দায়ের করেন। এরপর র্যাবের চৌকস টিম আসামিদের গ্রেপ্তারে তৎপর হয়। সদরের বিভিন্ন এলাকায় অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মামলার এক আসামি চেলোপাড়া এলাকায় অবস্থান করছে। তখন সেখানে র্যাবের একটি টিম অভিযান পরিচালনা করে আসামি রাতুলকে আটক করে।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি রাতুল শান্ত নামের ওই যুবককে হত্যার কথা স্বীকার করেছে। তবে মারধরের প্রতিশোধ নিতেই এই হত্যা করা হয় বলে জানায় আসামি।
আসামির বরাত দিয়ে র্যাবের এই কর্মকর্তা আরো বলেন, গ্রেপ্তার রাতুল নামে ওই আসামিরা তিন ভাই। রাতুলের অপর দুই ভাইয়ের সাথে নিহত শান্ত নামে যুবকের পূর্ব শত্রুতা ছিলো। এরই জের ধরে আসামির ভাই ও মামাকে শান্ত'র লোকজন ছুরিকাঘাত করে। একপর্যায়ে এই ঘটনার প্রতিশোধ নিতে আসামি রাতুল, তার ভাই ও অন্যান্য সহযোগিরা মিলে শান্তকে হত্যা করে। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় র্যাবের এই কর্মকর্তা।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

মন্তব্য (০)