• অপরাধ ও দুর্নীতি

পঞ্চগড়ে ট্রেনের টিকিট কালোবাজারিকে আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে সেবাহিনীর ভুয়া ওয়ারেন্টের মাধ্যমে টিকিট নিতে গিয়ে আব্দুস সুবহান (২৫) নামে এক ট্রেনের টিকিট কালোবাজারিকে আটক করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে তাকে গ্রেফতার করে নিয়ে যায় দিনাজপুর রেলওয়ে থানা পুলিশ। এর আগে সকালে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে তাকে আটক করা হয়।আটকৃত আব্দুস সুবহান ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার গড়িয়ালী গ্রামের গোলাম মোস্তফার ছেলে। সে ঠাকুরগাঁও সরকারি কলেজের অনার্সেরর ৪র্থ বর্ষের ছাত্র।

জানা যায়, গোপন সংবাদ ছিল স্টেশন থেকে বড় অংকের টিকিট কালোবাজারি হচ্ছে। সেই খবরের ভিত্তিতে গত ৪ দিন ধরে বিভিন্ন কৌশল অবলম্বন করে স্টেশন মাস্টার মাসুদ পারভেজসহ পঞ্চগড় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ও রেলওয়ে পুলিশ। এর মাঝে সকালে সুবহান নৌবাহিনীতে চাকুরিতে থাকা সাজেদুল রহমান নামে ফুফাতো এক ভাইয়ের কথা বলে একটি ভুয়া ওয়ারেন্টে ৪২টি আসনের টিকিট নিতে আসে। এর মাঝে ওয়ারেন্টে অসম্পূর্ণ থাকায় স্টেশন মাস্টারকে অবগত করা হয়। পরে স্টেশন মাস্টারের সহায়তায় আরএনবি কর্মীদের হাতে তুলে দেয়া হয়।

স্টেশনের বুকিং সহকারী রেজাউন সিদ্দিক বলেন, সকালে সুবহান নামের ওই যুবক সেনাবাহিনীর ওয়ারেন্ট নিয়ে ৪২ টি টিকিট নিতে আসে। সেই ওয়ারেন্টে কিছু সমস্যা থাকায় সন্দেহ হলে স্টেশন মাস্টারকে অবগত করা হয়। পরে স্টেশন মাস্টারের নির্দেশে পঞ্চগড় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হেফাযতে নেয়া হয়।

স্টেশন মাস্টার মাসুদ পারভেজ বলেন, প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, এর সাথে একটি বড় চক্র রয়েছে। আমরা বিষয়টি বিস্তারিত জানার জন্য আরএনবি বাহিনীর হাতে হস্তান্তর করে রেলওয়ে পুলিশকে অবগত করেছি। তার হেফাযতে থাকা সেনাবাহিনীর ওয়ারেন্টসট বেশ কিছু ডকুমেন্ট জব্দ করা হয়েছে। রেলওয়ে পুলিশকে খবর দেয়া হলে তারা এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। 

পঞ্চগড় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) উপ-পরিদর্শক মাহিদুল ইসলাম মাহিদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি। প্রাথমিক ভাবে জানা গেছে সে কালোবাজারির সাথে জড়িত। আজ সে কালোবাজারি করে টিকিট সংগ্রহ করতে আসলে স্টেশন কর্তৃপক্ষের সহায়তায় আরএনবি'র হাবিলদার সহ তিনজন মিলে তাকে হেফাযতে নেয়। পরে রেলওয়ে দিনাজপুর পুলিশ আসলে তাকে তুলে দেয়া হয়। দিনাজপুর রেলওয়ে থানা পুলিশের এসআই জেসমিন আক্তার বলেন, খবর পেয়ে পঞ্চগড় স্টেশনে এসে তাকে গ্রেফতার করেছি। একই সাথে তার কাছে থাকা কিছু ডকুমেন্ট জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রতারণা ও টিকিট জালিয়াতির মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo