• অপরাধ ও দুর্নীতি

নবাবগঞ্জে স্বর্ণালংকার ডাকাতি মামলার প্রধান আসামী গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নবাবগঞ্জ প্রতিনিধিঃ ঢাকার নবাবগঞ্জে পুলিশ সদস্য পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা ডাকাতির ঘটনায় জড়িত প্রধান আসামী মো. মোজাম্মেল হোসেন আপেল ওরফে হাজী আপেল (৪৬) ও মো. আইয়ুব (৩৮) নামে তার এক সহযোগিকে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (৭মার্চ) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশিদ। এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মোজাম্মেল হোসেন আপেল গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে। সংবাদ সম্মেলনে ওসি জানান, উপজেলার আগলা বাজারে দিয়া জুয়েলার্সের মালিক কৃষ্ণ সাহা গত বছরের ৩০ এপ্রিল সকালে টিকরপুরের তার বাড়ি থেকে অটোরিকশায় করে তার দোকানে যাচ্ছিলেন।

এ সময় আগলা পোস্ট অফিসের সামনে পুলিশ পরিচয়ে ডাকাতরা তাকে মাইক্রোবাসে তুলে নেয়। পরে মানিকগঞ্জ জেলার সিংগাইরের সাওরাইল গ্রামের নির্জন খাদের কাছে কৃষ্ণ সাহাকে মারধর করে ২৫০ ভরি স্বর্ণ ও ৫০০ ভরি রুপা ও নগদ টাকা লুট করে ডাকাতরা। সেখানেই তাকে ফেলে মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায় তারা। এ ঘটনায় মামলার পর অভিযানে নামে পুলিশ।

সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় টানা সাত দিন ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, লক্ষীপুর জেলায় অভিযান চালিয়ে ১৭৭ ভরি স্বর্ণ ও ৩৮৬ ভরি রুপা, একটি মাইক্রোবাস, দুটি অটোরিকশাসহ ১৩জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের তথ্যের ভিত্তিতে ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার আমীনুল ইসলামের ত্তত্বাবধানে দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম এর নেতৃত্বে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন অর রশিদ ও মামলার তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আশফাক রাগীব হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় এঘটনায় জড়িত প্রধান আসামী মোজাম্মেল হোসেন আপেল ওরফে হাজী আপেলকে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ২১ ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থ উদ্ধার করে পুলিশ। এ সময় গ্রেপ্তার করা হয় আপেলের প্রধান সহযোগি আইয়ুবকে।

সংবাদ সম্মেলনে ওসি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামী মোজাম্মেল হোসেন আপেল ওরফে হাজী আপেল এর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo