• অপরাধ ও দুর্নীতি

নারায়ণগঞ্জে শিশু জয়ন্ত হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদন্ড

  • অপরাধ ও দুর্নীতি

ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিশু জয়ন্ত হত্যা মামলায় চারজনের মৃত্যুদন্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিশেষ ট্রাইবুনাল-২ আদালতের বিচারক উম্মে সারাবন তহুরা এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, রূপগঞ্জ উপজেলার মঙ্গলখালী এলাকার সিরাজুল ইসলামের ছেলে শাহীন, বলাইনগর এলাকার জাহাঙ্গীরের ছেলে আলমগীর, বনিয়াদি এলাকার রাজ কুমারের ছেলে অনিক চন্দ্র দাস ও একই এলাকার সন্তোষ চন্দ্র দাসের ছেলে আশিক চন্দ্র দাস। তাদের মধ্যে অনিক চন্দ্র দাস রায় ঘোষণার সময়ে উপস্থিত ছিলো অন্যরা পলাতক রয়েছে।
মামলার বরাত দিয়ে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০১৮ সালের ৫ জুন শিশু জয়ন্তকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে আসামিরা। মুক্তিপণের টাকা না পেয়ে জয়ন্তকে একটি টিনের ঘরে আটকে রেখে হত্যা করে। হত্যার ঘটনায় মামলা দায়েরের পর আদালত সাক্ষী প্রমানের ভিত্তিতে আজ এ রায় ঘোষণা করা হয়। রায়ে ৪ আসামির মৃত্যুদন্ড ঘোষণা করে আদালত। এসময় একজন আসামি হাজির থাকলেও অন্যরা পলাতক রয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo