• অপরাধ ও দুর্নীতি

পাবনায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনায় তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে সেলিম হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍‍্যাব) সদস্যরা। মঙ্গলবার (৫ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍‍্যাব-১২, সিপিসি-২, পাবনার কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান। 

গ্রেপ্তারকৃত সেলিম হোসেন পাবনার আতাইকুলা থানার তেলীগ্রাম ঢালীপাড়া গ্রামের রফিক হোসেনের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালের ১০ নভেম্বর থেকে ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত আসামি সেলিম হোসেন জনৈক আলমগীর হোসেনের নাবালিকা মেয়েকে বিভিন্ন সময় বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে পাবনার রানা ইকো পার্কের পিছনে তুষার রেস্ট হাউসসহ বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন।

বিষয়টি মেয়েটির বাবা জানতে পেরে আতাইকুলা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর থেকেই সে ঢাকায় আত্মগোপনে ছিলেন। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍‍্যাব-১২, সিপিসি-২, পাবনার একটি দল সোমবার (০৪ মার্চ) তাকে নিকুঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে তাকে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo