ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধিঃ র্যাব-১৩, এর ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের ক্যাম্পের সদস্যরা আজ মঙ্গলবার মধ্যরাতর ফুলবাড়ী উপজেলার অভিডান চালিয়ে প্রায় সোয়া ৭ লাখ টাকা মূল্যের ভারতীয় মাদক দ্রব্য উদ্ধার করেছে। এসময় মাদক ব্যবসায়ী অবাইদুল ইসলামকে গ্রেপ্তার করেছেন তারা।
র্যাব-১৩ এর উপ-পরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লীডার মাহমুদ বশির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার মধ্যরাতে ফুলবাড়ী উপজেলার ৭নং শিবনগর ইউনিয়নের আদর্শ কলেজপাড়ার একটি বাড়ীতে অভিযান চালায় র্যাব-১৩ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর ক্যাম্পের সদস্যরা। ওই বাড়ীতে বিশেষ কায়দায় মাটির গর্তে লুকানো অবস্থায় ফেন্সিডিল, ফেন্সিগ্রীপ, এমকেডিল ও ফেয়ারডিল সিরাপসহ ৩৬৪ বোতল ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে তারা। উদ্ধার মাদক মাদকদ্রব্যের মূল্য ৭ লাখ ২০ হাজার টাকা।এসময় মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটক মাদক ব্যবসায়ী অবাইদুল ইসলাম (৩০), ফুলবাড়ী উপজেলার কলেজপাড়ার মৃত বুদু মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

মন্তব্য (০)