• সমগ্র বাংলা

চাটমোহরে মৌ পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ বৃদ্ধির কৌশল উদ্ভাবন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে মৌ পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ বৃদ্ধির কৌশল উদ্ভাবন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মথুরাপুর ভিলেজ ক্যাফে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. জামাল উদ্দিন।

এতে প্রধান আলোচক ছিলেন, ঈশ্বরদীর বিএসআরআই এর কীটতত্ত বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. আতাউর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, বিসিক পাবনার উপ-মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপক মো. আমানুল্লাহ। উন্মুক্ত আলোচনায় অংশ নেন মৌচাষ বিশেষজ্ঞ আব্দুল আলিম ভুঁইয়া।  

কর্মশালায় সভাপতিত্ব করেন বেসরকারি সংস্থা বাসা ফাউন্ডেশনের ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক আব্বাছ আলী মিয়া। উত্তরবঙ্গ মৌচাষি সমিতির সভাপতি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাসা ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক রেজাউল করিম।

কর্মশালায় পাবনা জেলার মৌচাষি, মৌ ফসল উৎপাদনকারী, মধু ব্যবসায়ী, মধু প্রক্রিয়াজাতকারী, মধু বিপণনকারী, মধু ভোক্তাসহ ৪০ জন অংশগ্রহণ করেন।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সহযোগিতায় মৌচাষীদের নিরাপদ মধু উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণের মাধ্যমে আয়বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় কর্মশালার আয়োজন করে বাসা ফাউন্ডেশন।

মন্তব্য (০)





image

উলিপুরে নানা নাটকীয়তার পর ১'শ ৪টি ভিজিএফ স্লিপসহ আটক ব্যক...

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ভিজিএফ’এর ১শ ...

image

ভারতে চামড়া পাচার রোধে বেনাপোল সীমান্তে সতর্কতায় বিজিবি

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলসহ শার্শার সীমান্ত দিয়ে ভার...

image

ফরিদপুরের সালথায় লিচু বাগান মালিক হত্যা মামলা: পরিবার পরি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় চাঞ্চল্যকর আজিজুল মোল্ল...

image

শেষ সময়ে ক্রেতা আর বিক্রেতাদের পদচারনায় মুখর হয়ে উঠছে নওগ...

নওগাঁ প্রতিনিধি: শেষ সময়ে জমে উঠেছে নওগাঁর প্রতিটি কোরবানীর ...

image

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীকে জেল জরিমানা

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩...

  • company_logo