• অপরাধ ও দুর্নীতি

রংপুরে গুলিবর্ষণের ঘটনায় ৪জন গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরো: রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার(অপরাধ)আবু মারুফ হোসেন জানিয়েছেন,মোটর মালিক ও শ্রমিকদের দুটি গ্রুপের মধ্যে আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রমিক নেতার গাড়িতে গুলিবর্ষনের ঘটনাটি ঘটেছে।তবে এখনও রিভলবারটি(অস্ত্র)উদ্ধার করা সম্ভব হয়নি।অস্ত্র উদ্ধারে তাদের পুনরায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে করা হবে।এই ঘটনায় আরো যারা জড়িত তাদের বিরুদ্ধে পুলিশ কাজ করছে ও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

পুলিশ আরও জানান রংপুর জেলা মোটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আফতাবুজ্জামান লিপন ও তার ব্যবহৃত গাড়ীতে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় ৪ জন আসামীকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ। 

গ্রেফতার হওয়া আসামীদের রিমান্ডে জিজ্ঞাসাবাদে বলেন বদলি জনিত ক্ষোভ ও ভাগভাটোয়ারের আদিপাত্য বিস্তারে ‘একেবারে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এ গুলিবর্ষণ করে বলে জানান তারা। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি)দুপুরে উপ-পুলিশ ডিবি কার্যালয়ের অফিসে এক সংবাদ সম্মেলনে বলেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন (পিপিএম)।  গ্রেফতাকৃত আসামীরা হলেন-নগরীর সাতগাড়া মিস্ত্রিপাড়ার আক্তার হোসেনের ছেলে কাওছার আলী (৪৩),ধাপ চেকপোস্ট হাজী কলনীর সোলাইমান আলীর ছেলে আসাদুল ইসলাম সুমন(৩৮),ধাপ শ্যামলী লেনের তৈয়বুর রহমানের ছেলে আহসান হাবীব মিলন (৩৫) এবং ধাপ শিমুলবাগ এলাকার ফজলুল হকের ছেলে হান্নান মিয়া বাবু (৩০)।

পুলিশ সংবাদ সম্মেলনে আরও জানান,রংপুর নগরীর ধাপ এলাকায় স্বপ্ন শপিংমলের সামনে মাইক্রোবাস স্ট্যান্ডে মোটর মালিক সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগে সমিতির নিয়োগকৃত কাওছার আলীকে বাস টার্মিনাল থেকে মেডিকেল মোড় এলাকায় বদলি এবং আসাদুল ইসলাম সুমন ও আহসান হাবীব মিলনকে বরখাস্ত করা হয়।

এ ঘটনায় বদলি ও বরখাস্তে রংপুর জেলা মটর মালিক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ আফতাবুজ্জামান লিপন হস্তক্ষেপ করে গ্রেফতারকৃতরা জানান।চাঁদাবাজি এবং ভাগবাটোয়ারায় একেবারে সরিয়ে দিতে সৈয়দ আফতাবুজ্জামান লিপনের গাড়িতে গুলি করেন তারা।

গত ১৮ ফেব্রুয়ারি রাতে আসাদুল ইসলাম সুমনের দেওয়া তথ্যে নগরীর কামারপাড়া ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় সৈয়দ আফতাবুজ্জামান লিপনকে লক্ষ্য করে প্রাইভেট কারে গুলিবর্ষণ করে কাওছার আলী।গুলি করার শেষে হান্নান বিন বাবুর মোটরসাইকেলে করে তাৎক্ষণিকভাবে তারা পালিয়ে যায়।তবে এ ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কি না তাও পুলিশ তদন্ত করছেন।

এ ঘটনায় প্রাইভেট কারের ক্ষতি হলেও অল্পের জন্য প্রাণে বেচে যায় লিপন।পরে  ১৯ ফেব্রুয়ারি নিজেই বাদি হয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করে সৈয়দ আফতাবুজ্জামান লিপন।মামলা দায়েরের পর রংপুর মেট্রোপলিটন পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার ও বিভিন্ন কর্ণার থেকে বিশ্লেষণ করে অভিযান পরিচালনা করে ৪ জন আসামীকে গ্রেফতার করে।গ্রেফতার ৪ জনের মধ্যে ৩ জন এই ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার কথা রিমান্ডে জিজ্ঞাবাসাদে স্বীকার করেছে বলে জানান মেট্রোপলিটন পুলিশ।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার অপরাধ  ও মিডিয়া মুখপাত্র উৎপল রায়,রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার(কোতোয়ালি জোন)আরিফুজ্জামানসহ পুলিশ কর্মকর্তা ও গনমাধ্যম কর্মীরা।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo