• অপরাধ ও দুর্নীতি

নওগাঁয় বাংলা মদসহ মাদক কারবারী গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট থেকে ১০১৫ লিটার বাংলা মদসহ মাদক কারবারী শ্রী অমল চন্দ্র মালি (৪৫) কে বুধবার দিবাগত রাতে আটক করেছে র‌্যাব-৫। অমল উপজেলার মৃত নারায়ন চন্দ্র মালির ছেলে। অমল চন্দ্র দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে নওগাঁ জেলার ধামুইরহাট থানাধীন মুকুন্দুপুর এলাকায় নিজ বাড়িতে বাংলা মদ উৎপাদন করে তা গ্রামের যুবকদের নিকট ৫০ ও ১০০ টাকায় ছোট ছোট বোতলে বিক্রয় করে আসছিল।

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্প এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে বিপুল পরিমান বাংলা মদ মজুদ অবস্থায় আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার ধামইরহাট থানায় একটি মামলা রুজু করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার জানানো হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo