প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে সোহেল হত্যা মামলায় একজন পলাতকসহ ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। আজ বুধবার অপরাহ্নে ওই রায় ঘোষনা করেছেন দিনাজপুরের অতিরিক্ত দায়রা জজ আদালতে ২ এর বিচারক শ্যামসুন্দর রায়।
দন্ডিত হলো, শহরের ঘাসিপাড়া মহল্লার বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের ছেলে জুবিয়ার রহমান ( ৩৮) বড় বন্দরের মৃত আবুল কালামের ছেলে তনয় (৩৮), ঘাসিপাড়ার মফিজ উদ্দিনের ছেলে রিয়াল (৪০), লালবাগের জহির উদ্দিনের ছেলে রাকু (৩৯) এবং ৬ নম্বর উপশহরের সৈয়দ বশির উদ্দিনের ছেলে (পলাতক) নাজমুল হোসেন বাবু (২৭)।
মামলার বিবরনে জানা গেছে, পুর্ব ঘটনার জের ধরে গত ২০০৮ সালের ৩০ সেপ্টেম্বর রামসাগর এলাকায় হাজীরমোড়ে শহরের নিমনগর বালুবাড়ী মহল্লার কাজী আবুর হকের ছেলে সোহেলকে ছুরিকাঘাতে হত্যা করেছিল দন্ডিতরা। এব্যাপারে কোতয়ালী থানায় ৭ জনের নামসহ হত্যা মামলা দায়ের করেন ভাই কাজী গোলাম জিলানী। এব্যাপারে ৫ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। ১৫ বছর মামলা চলা শেষে আজ প্রকাশিত রায়ে ৫ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের পাশাপাশি ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে অতিরিক্ত আরো ৬ মাস করে সশ্রম কারাদন্ডে দন্ডিত করেছেন আদালতের বিচারক অতিরিক্ত দায়রা জজ শ্যাম সুন্দর রায়। এসময় আদালতে উপস্হিত ৪ জনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ধরা পড়ার পর সাজা কার্যকর করা হবে পলাতক নাজমুল হোসেন বাবুর।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

মন্তব্য (০)