• লিড নিউজ
  • সমগ্র বাংলা

পূবাইলে বাস চাপায় কলেজ ছাত্র নিহত

  • Lead News
  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর মহানগরীর পূবাইলে বাসের চাপায় হাবিবুর রহমান (২১) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।   এর আগে একইদিন বেলা ১১টার দিকে পূবাইল থানাধীন টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের করমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান টঙ্গী পূর্ব থানাধীন মরকুন মধ্যপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে। তিনি পূবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী।

ওসি বলেন, করমতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে পূবাইলের মীরেরবাজারের দিকে যাওয়ার সময় একটি ইজিবাইক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ইজিবাইকের ধাক্কায় মোটরসাইকেল চালক সড়কে পড়ে গেলে নরসিংদী থেকে আসা ঢাকাগামী পূবাইল পরিবহন’র একটি বাস তাকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয়৷ তবে বাস ও চালক কাউকেই আটক করা যায়নি।

মন্তব্য (০)





image

উলিপুরে নানা নাটকীয়তার পর ১'শ ৪টি ভিজিএফ স্লিপসহ আটক ব্যক...

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ভিজিএফ’এর ১শ ...

image

ভারতে চামড়া পাচার রোধে বেনাপোল সীমান্তে সতর্কতায় বিজিবি

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলসহ শার্শার সীমান্ত দিয়ে ভার...

image

ফরিদপুরের সালথায় লিচু বাগান মালিক হত্যা মামলা: পরিবার পরি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় চাঞ্চল্যকর আজিজুল মোল্ল...

image

শেষ সময়ে ক্রেতা আর বিক্রেতাদের পদচারনায় মুখর হয়ে উঠছে নওগ...

নওগাঁ প্রতিনিধি: শেষ সময়ে জমে উঠেছে নওগাঁর প্রতিটি কোরবানীর ...

image

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীকে জেল জরিমানা

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩...

  • company_logo