প্রতীকী ছবি
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে ইয়াবাসহ ট্রেন চালক আল-আমিন (৩০) ও জাহিদুল ইসলাম (২৭) নামে দুই জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) পুলিশ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের ডাকাতিয়া পাড়া ( ফুটানি বাজার-বাহাদুরাবাদ ঘাট) সড়কে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃত আল-আমীন চুকাইবাড়ী ইউনিয়নের বালুগ্রামের আব্দুল হকের ছেলে এবং জাহিদুল ইসলাম একই গ্রামের ফজলুর রহমানের ছেলে।
আল-আমীন বাংলাদেশ রেলওয়েতে ট্রেন চালক হিসেবে কর্মরত রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি-২ এর অফিসার ইনচার্জ সোহেল রানা।
জামালপুর (ডিবি-২) ইনচার্জ সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম চুকাইবাড়ী ইউনিয়নের ডাকাতিয়া পাড়া (ফুটানি বাজার-বাহাদুরাবাদ ঘাট) সড়কে অভিযান চালিয়ে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় দুই জনকে আটক করেন। তাদের কাছ থেকে পাঁচ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আল-আমীন নিজেকে একজন ট্রেন চালক বলে পরিচয় দিয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

মন্তব্য (০)