• সমগ্র বাংলা

নিত্যপণ্যের দাম সহনীয় রাখার দাবিতে পাবনায় ক্যাবের মানববন্ধন 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ আসন্ন রমজানে ঔষধ সহ নিত্যপণ্যের দাম সহনশীল রাখার দাবিতে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)'র উদ্যোগে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ক্যাব পাবনা জেলা শাখার সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, শিক্ষাবিদ আলহাজ্ব অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস, একুশে টিভির জেলা প্রতিনিধি রাজিউর রহমান রুমি, জেলা কৃষক লীগের সহ সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, ক্যাবের যুগ্ম সম্পাদক শফিক আল কামাল, পাবনা রিপোর্টাস ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, একাত্তর টিভির প্রতিনিধি মুস্তাফিজুর রহমান রাসেল, পাবনা সাংবাদিক ফোরামের সভাপতি হাসান আলী, পাবনা প্রগতি সংস্থার নির্বাহী পরিচালক এম এ ছালাম প্রমুখ।

বক্তারা বলেন, বছরের অন্যান্য সময়ের তুলনায় রমজান মাসে ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের আশায় পণ্যের দাম বাড়িয়ে দেন। এবছর যেন সেই পরিস্থিতির সৃষ্টি না হয়। নৈতিকতা বোধের জায়গা থেকে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান বক্তারা।

মন্তব্য (০)





image

উলিপুরে নানা নাটকীয়তার পর ১'শ ৪টি ভিজিএফ স্লিপসহ আটক ব্যক...

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ভিজিএফ’এর ১শ ...

image

ভারতে চামড়া পাচার রোধে বেনাপোল সীমান্তে সতর্কতায় বিজিবি

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলসহ শার্শার সীমান্ত দিয়ে ভার...

image

ফরিদপুরের সালথায় লিচু বাগান মালিক হত্যা মামলা: পরিবার পরি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় চাঞ্চল্যকর আজিজুল মোল্ল...

image

শেষ সময়ে ক্রেতা আর বিক্রেতাদের পদচারনায় মুখর হয়ে উঠছে নওগ...

নওগাঁ প্রতিনিধি: শেষ সময়ে জমে উঠেছে নওগাঁর প্রতিটি কোরবানীর ...

image

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীকে জেল জরিমানা

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩...

  • company_logo