• অপরাধ ও দুর্নীতি

মা‌নিকগ‌ঞ্জে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আটক 

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিংগাইর থানার চাঞ্চল্যকর ও আলোচিত এক গার্মেন্টেস কর্মী‌কে গণধর্ষন মামলায় দীর্ঘ ২১ বছর বিভিন্ন ছদ্মবেশে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ আবুল মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব ৪, সিপিসি ৩, মানিকগঞ্জ। গ্রেফতারকৃত আবুল মিয়া (৪৫) সিংগাইর উপ‌জেলার ধল্লা উত্তর পাড়া গ্রা‌মের গেদা ফকিরের পুত্র। সোমবার (২৬ ফেব্রুয়া‌রি) সকা‌লে প্রেস বিজ্ঞ‌প্তির ম‌াধ‌্যমে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন র‌্যাব ৪, সিপিসি ৩ মা‌নিকগ‌ঞ্জের অধিনায়ক লে. কমান্ডার মো: আরিফ হোসেন।

এর আ‌গে তা‌কে র‌বিবার রা‌তে জেলার সিংগাইর থানাধীন ভূমদক্ষিন এলাকা হতে গ্রেফতার করে র‌্যাব। প্রেস বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ৪ সিপিসি ৩ মানিকগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল মানিকগঞ্জের সিংগাইর থানার চাঞ্চল্যকর ও আলোচিত গার্মেন্টেস কর্মী গণধর্ষন মামলায় দীর্ঘ ২১ বছর বিভিন্ন ছদ্মবেশে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মো: আবুল মিয়া ওর‌ফে রাজিবকে গ্রেফতারে তৎপর হয়ে র‌বিবার রাত সাড়ে ১০ টার দি‌কে সিংগাইর থানাধীন ভূমদক্ষিন এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও এজাহারের বিবরণে জানা যায়,  ভিকটিম গার্মেন্টেস কর্মী সিংগাইর থানাধীন ধল্লা চর উলাইল সাকিনে বসবাস করতো। ভিকটিম ঢাকা জেলার হেমায়েতপুরে একটি গার্মেন্টেসে চাকুরী করে জীবিকা নির্বাহ করত। ভিকটিম প্রতিদিন তার বাড়ি থেকে গার্মেন্টেসে আসা যাওয়ার পথে বিবাদী আবুল মিয়া ভিকটিমকে প্রায় কুপ্রস্তাব দিত। ভিকটিম তার কুপ্রস্তাবে সাড়া না দিলে বিবাদী আবুল মিয়া ভিকটিমের প্রতি ক্ষিপ্ত হয়ে গার্মেন্টস থেকে আসার পথে সিংগাইর থানাধীন ধল্লা বাজারে পৌছালে পূর্বে থেকে ওত পেতে থাকা বিবাদী আবুল মিয়া, মানিক, খালেক ও কালাম  ভিকটিমকে মুখ ও গলা চেপে ধরে জোরপূর্বক অপহরণ করে ধল্লা ইউনিয়নস্থ জনৈক ফজলু মিয়ার গাজিন্ধার চকে নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে দলবদ্ধ ভাবে গণধর্ষন করে । ভিকটিমকে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে প্রাণনাশের  হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে ভিকটিমের ডাক চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে ভিকটিমকে উদ্ধারপূর্বক সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উক্ত ঘটনায় ভিকটিমের বাবা মো: ভোলা বাদী হয়ে মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে একটি গনধর্ষন মামলা দায়ের করে। যাহার সিআর মামলা নং ৫৬৪/০৩ ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ৭/৯ (৩)/৩০।

মামলায় তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আবুল ও মানিক অভিযুক্তদের বিরুদ্ধে ঘটনার সত্যতা ও সাক্ষ্য প্রমানের ভিত্তিতে বিজ্ঞ আদালতে চার্জশীট দাখিল করে। বিজ্ঞ আদালত পর্যাপ্ত সাক্ষ্য প্রমান ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আসামী আবুলকে ৭ ধারায় ১৪ বছর এবং ৯(৩) ধারায় আবুল ও মানিককে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেন।

র‌্যাব ৪, সিপিসি ৩ মা‌নিকগ‌ঞ্জের অধিনায়ক লে. কমান্ডার মো: আরিফ হোসেন জানান, মামলায় গ্রেফতার এড়াতে আসামী পলাতক থাকায় বিজ্ঞ আদালত আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। আত্নগোপনে থাকাকালীন সময়ে মামলা রুজুর পর থেকে গ্রেফতার এড়াতে আসামী দেশের বিভিন্ন স্থানে ছদ্মনাম রাজীব ব্যবহার করে আত্নগোপনে থেকে কখনো দিনমজুর ও সবজী বিক্রি করে জীবিকা নির্বাহ করত। র‌্যাব ৪, সিপিসি ৩, মানিকগঞ্জের একটি চৌকশ আভিযানিক দল উক্ত আসামীকে গ্রেফতা‌রে তৎপর হয়ে সোর্স নিয়োগ পূর্বক তথ্য প্রযুক্তির সহায়তায় সিংগাইর থানাধীন ভূমদক্ষিন এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

শার্শা-কলারোয়া সীমান্তে ১৪ মামলার আসামি আমজাদ অধরা মাদক ও...

১

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...

image

ঠাকুরগাঁওয়ে ইয়াবা কারবারের অভিযোগে স্বামী আটক, স্ত্রী লাপ...

২

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...

image

নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...

image

রাজধানী থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

৪

নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...

image

জামালপুরে ডিবি পুলিশের অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

  • company_logo