প্রতীকী ছবি
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর গ্রামের অটোরিক্সা চালক রজ্জব আলী হত্যাকান্ডের সঙ্গে জড়িত আলী আহাম্মেদকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর একটি দল। আজ রোববার র্যাব-১১ এর মিডিয়া অফিসার অনাবিল ইমাম গনমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের সদর আলীর ছেলে রজ্জব আলী একজন অটোচালক ছিলেন। তিনি ওই গ্রামের মোল্লাবাজারের রবিউল ইসলামের গ্যারেজ হতে ব্যাটারী চালিত অটোরিক্সা ভাড়া নিয়ে অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ৫ ফেব্রুয়ারী সকালে অটোরিক্সা চালানোর উদ্দেশ্যে বের হয়ে যান। পরে গ্রেফতারকৃত আলী আহাম্মেদ সহ অজ্ঞাতনামা ২/৩ তাকে কৌশলে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া চৌধুরীপাড়া ব্রীজের পাশের রাস্তার ঢালে ফেলে রেখে তার অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের ছেলে মোঃ সানাউল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী’কে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...
নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

মন্তব্য (০)