• সমগ্র বাংলা

চাটমোহর উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম আর নেই

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলা আওয়ামীলীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, বর্ষীয়ান রাজনীতিবিদ এস এম নজরুল ইসলাম মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল দশটার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। চিকিৎসকের পরামর্শে তাকে দ্রুত ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের করোনারি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক রাত দশটা ৫০ মিনিটের দিকে মারা যান তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

চাটমোহর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বাদ জুমআ চাটমোহর বালুচর খেলার মাঠে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তার আগে তাকে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদান করা হবে। এরপর তার নিজ গ্রাম হরিপুর ইউনিয়নের আগ শোয়াইল গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে। তাঁর মৃত্যুর খবরে চাটমোহর সহ পাবনা জেলার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে তাঁর মৃত্যুতে পাবনা-১ আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু, পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ মকবুল হোসেন, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট একেএম সামসুদ্দিন খবির, কেএম আনোয়ারুল ইসলাম, চাটমোহর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো, সাবেক মেয়র প্রফেসর আব্দুল মান্নান, মির্জা রেজাউল করিম দুলাল, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মাহবুব এলাহি বিশু, বজলুল করিম খাকসার, পৌর আওয়ামীলীগের সভাপতি নাজিমুদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক জুয়েল মির্জা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, চাটমোহর প্রেসক্লাবের পক্ষে সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, সাবেক সভাপতি ও দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন গভীর শোক জ্ঞাপন করেছেন ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

তারা বলেন, এস এম নজরুল ইসলামের মৃত্যুতে চাটমোহরের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি হলো। তার শূন্যতা পূরণ হওয়ার নয়। তিনি ছিলেন স্পষ্টবাদী একজন মানুষ।

উল্লেখ্য, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি চাটমোহর উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছাপোষণ করেছিলেন।

মন্তব্য (০)





image

উলিপুরে নানা নাটকীয়তার পর ১'শ ৪টি ভিজিএফ স্লিপসহ আটক ব্যক...

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ভিজিএফ’এর ১শ ...

image

ভারতে চামড়া পাচার রোধে বেনাপোল সীমান্তে সতর্কতায় বিজিবি

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলসহ শার্শার সীমান্ত দিয়ে ভার...

image

ফরিদপুরের সালথায় লিচু বাগান মালিক হত্যা মামলা: পরিবার পরি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় চাঞ্চল্যকর আজিজুল মোল্ল...

image

শেষ সময়ে ক্রেতা আর বিক্রেতাদের পদচারনায় মুখর হয়ে উঠছে নওগ...

নওগাঁ প্রতিনিধি: শেষ সময়ে জমে উঠেছে নওগাঁর প্রতিটি কোরবানীর ...

image

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীকে জেল জরিমানা

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩...

  • company_logo