• সমগ্র বাংলা

টঙ্গীর হাসপাতাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের টঙ্গীতে সুজন (৩০) যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে দুপুর ১২টার দিকে টঙ্গীর নিমতলী রেলগেট এলাকা থেকে স্থানীয়রা তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান। নিহত যুবক সুজন সুনামগঞ্জ জেলার শ্রীপুর থানার কিরণপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। ওসি বলেন, ঘটনাটি রেললাইনে ঘটেছে, মরদেহটি রেলওয়ে পুলিশ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নিমতলী রেলগেট এলাকায় কয়েকজন যুবক রেললাইনের ওপর বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ তারা নিজেদের মধ্যে বিবাদে জড়ায়। এ সময় কয়েকজন সুজনকে এলোপাতাড়ি মারধর করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশে ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, হাসপাতাল থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে এসেছি। বিষয়টি থানা-পুলিশকেও জানিয়েছি। তবে বিবাদের কারণ ও ঘটনার সাথে জড়িতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

মন্তব্য (০)





image

ভারতে চামড়া পাচার রোধে বেনাপোল সীমান্তে সতর্কতায় বিজিবি

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলসহ শার্শার সীমান্ত দিয়ে ভার...

image

ফরিদপুরের সালথায় লিচু বাগান মালিক হত্যা মামলা: পরিবার পরি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় চাঞ্চল্যকর আজিজুল মোল্ল...

image

শেষ সময়ে ক্রেতা আর বিক্রেতাদের পদচারনায় মুখর হয়ে উঠছে নওগ...

নওগাঁ প্রতিনিধি: শেষ সময়ে জমে উঠেছে নওগাঁর প্রতিটি কোরবানীর ...

image

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীকে জেল জরিমানা

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩...

image

ঘুমন্ত অবস্থায় না ফেরার দেশে পবিপ্রবির শিক্ষার্থী সাদাত ...

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

  • company_logo