• অপরাধ ও দুর্নীতি

ফতুল্লায় ৬ কেজি গাঁজাসহ তিন নারী মাদক কারবারী গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার সাইনবোর্ড শান্তিধারা এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা সহ তিন নারী মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।  গ্রেপ্তারকৃতরা হলো দিনাজপুর জেলার হাকিমপুর থানার মধ্যবাসুদেবপুরের মনছের আলীর মেয়ে মমেনা আক্তার মুক্তা (৩৬), জয়পুর হাট জেলার সদর থানার পশ্চিম দেবীপুরের মৃত মোস্তাক মিয়ার স্ত্রী রেশমা আক্তার ডলি (৩০) ও একই থানার সাকিদার পাড়ার বাচ্চু মিয়ার স্ত্রী নাজমা বেগম (৩৭)।

মঙ্গলবার রাতে তাদের কে ফতুল্লা মডেল থানার সাইনবোর্ড শান্তিধারাস্থ মায়ের দোয়া স্টোরের সামনের রাস্তায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের সাথে থাকা দুটি স্কুল ব্যাগ ও অপর একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

জানা যায়, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ইকবাল আহম্মেদ দিপু,সহাকারী উপ-পরিদর্শক রোকনুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় তাদের কে ফতুল্লা মডেল থানার সাইনবোর্ড শান্তিধারাস্থ মায়ের দোয়া স্টোরের সামনের রাস্তায় অভিযান চালিয়ে ৬ ছয় কেজি মাদক সহ মমেনা আক্তার মুক্তা, রেশমা আক্তার ডলি ও নাজমা বেগম কে গ্রেপ্তার করে। এ ঘটনায় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

 

মন্তব্য (০)





image

শার্শা-কলারোয়া সীমান্তে ১৪ মামলার আসামি আমজাদ অধরা মাদক ও...

১

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...

image

ঠাকুরগাঁওয়ে ইয়াবা কারবারের অভিযোগে স্বামী আটক, স্ত্রী লাপ...

২

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...

image

নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...

image

রাজধানী থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

৪

নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...

image

জামালপুরে ডিবি পুলিশের অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

  • company_logo