ছবিঃ সিএনআই
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো জন্য ঠাকুরগাঁওয়ের একতা প্রতিবন্ধী স্কুলের শিশুরা নিজের হাতে তৈরি করেছে শহীদ মিনার, সম্মান জানিয়েছেন ভাষাশহীদের প্রতি। বুধবার সকালে সদর উপজেলার রায়পুর ইউনিয়নের আরাঝি ঝারগাঁও এলাকায় একতা প্রতিবন্ধী স্কুল ও উন্নয়ন পুনর্বাসন কেন্দ্রে গেলে চিত্রটি চোখে পড়ে।
প্রতিবারের মতো এবারও নিজ হাতে শহীদ মিনার তৈরি করেছে। এক এক করে মিনারে ফুল দিয়ে ভাষাশহীদরে শ্রদ্ধা জানায় প্রতিবন্ধী শিক্ষার্থীসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।এর আগে স্কুলের পক্ষ থেকে একটি র্যালি বেব করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও স্কুল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও প্রতিবন্ধী স্কুলের পরিচালক আমিরুল ইসলাম।
এ সময় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অফিসের সহ কারি পরিচালক সাহেদা সুলতানা, ও সহর সমাজ সেবা অফিসর শাকিল মাহামুদ সহ অনেকে। তারা ভাষা আন্দোলনে শহীদদের স্মরণ করে শিক্ষার্থীদের সামনে ভাষার তাৎপর্য তুলে ধরেন এবং পরে শহীদদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করেন।প্রতিষ্টানটি এম্পিও ভুক্তি জন্য সু দৃষ্টি কামনা করছে এলাকাবাসি।
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলসহ শার্শার সীমান্ত দিয়ে ভার...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় চাঞ্চল্যকর আজিজুল মোল্ল...
নওগাঁ প্রতিনিধি: শেষ সময়ে জমে উঠেছে নওগাঁর প্রতিটি কোরবানীর ...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩...
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

মন্তব্য (০)