ছবিঃ সংগৃহীত
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় সরকারি অফিসের সামনে (সহকারী কমিশনার ভূমি অফিস) মিললো অজ্ঞাত যুবকের লাশ। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকালে চলার পথে পথচারীরা ভূমি অফিসের সামনের মাঠে ওই লাশ পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিক কেউ ওই লাশকে শনাক্ত বা নাম পরিচয় জানাতে পারেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
কলারোয়া থানার এস আই হাবিবুর রহমান খান পরিবারের বরাত দিয়ে বলেন, মৃত ব্যক্তির নাম সুজন হোসেন (৩০) বাড়ি ৩ কয়লা ইউনিয়নের কয়লা গ্রামে। মৃত সুজনের গায়ে ঘা৺ পাচড়া আছে। বাজারের বিভিন্ন সড়কের পাশে ও মসজিদের সামনে মানুষের কাছে ভিক্ষাবৃত্তি করতো বলে জানা গেছে।
তার পেটের নিচে টিউমার ছিল, সেটা ফেটে গেছে। স্বাভাবিকভাবেই অসুস্থ জনিত কারণে সে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার স্বজনদের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। স্বজনদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলসহ শার্শার সীমান্ত দিয়ে ভার...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় চাঞ্চল্যকর আজিজুল মোল্ল...
নওগাঁ প্রতিনিধি: শেষ সময়ে জমে উঠেছে নওগাঁর প্রতিটি কোরবানীর ...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩...
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

মন্তব্য (০)