ছবিঃ সংগৃহীত
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় জামাই শ্বশুরের করুণ মৃত্যু হয়েছে। সিদ্দিকুর রহমান তিন বছরেরও বেশি সময় পরে ফিরবেন দেশে৷ নানা'র দেশে আসার প্রতীক্ষায় দিন গুনছিলো নাতি-নাতনিও। তবে সবার উচ্ছ্বাস বিষাদে রূপ নিয়েছে একটি সড়ক দুর্ঘটনায়। সৌদি প্রবাসী সিদ্দিকুর রহমানকে বহনকারী প্রাইভেট কারটি দুর্ঘটনায় পড়ে নিহত হয়েছেন তিনিসহ তার জামাই মোহাম্মদ উল্লাহ। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দরের কেওডালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুমিল্লার দাউদকান্দি উপজেলা বাগাপাড়া এলাকার মোহাম্মদ উল্লাহ (৩৫) ও তার শ্বশুর সিদ্দিকুর রহমান (৫৭)। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহত মোহাম্মদ উল্লাহর চাচা বীর মুক্তিযোদ্ধা আবদুর মজিদ বলেন, সিদ্দিকুর রহমান তিন বছরেরও বেশি সময় পরে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছিলেন৷ আমার ভাতিজাও মালয়েশিয়া প্রবাসী।
সে কিছুদিন আগে দেশে এসেছে। শ্বশুরকে আনতে মোহাম্মদ উল্লাহ আমার গাড়ি নিয়ে ড্রাইভারসহ বিমানবন্দরে যায়৷ ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে৷ মোহাম্মদ উল্লাহ প্রায় নয় বছর আগে সিদ্দিকুর রহমানের কন্যা হীরার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়৷ তাদের রাইসা নামের সাত বছর বয়সী একটি কন্যাসন্তান ও ইউসুফ নামের চার বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে৷
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল করিম বলেন, দ্রুতগতির প্রাইভেট কারটিকে অন্য একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে এটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে গাড়িতে থাকা দুই যাত্রীর মধ্যে মোহাম্মদ উল্লাহ ঘটনাস্থলেই নিহত হন। আহত অবস্থায় তার শ্বশুর ও গাড়ির চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান সিদ্দিকুর রহমান। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলসহ শার্শার সীমান্ত দিয়ে ভার...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় চাঞ্চল্যকর আজিজুল মোল্ল...
নওগাঁ প্রতিনিধি: শেষ সময়ে জমে উঠেছে নওগাঁর প্রতিটি কোরবানীর ...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩...
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

মন্তব্য (০)