ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ( ঢাকা মেট্রো-ব-১৪-৪৬৬২) অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হোসাইন (২২) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হোসাইন সুদূর কক্সবাজার জেলার টেকনাফ থানার ক্যাম্প নং- ২৪ লেদা এলএমএক্স, ব্লক-ই রুম নং- ১৯৬ এর শরণার্থী ও লাল মিয়ার ছেলে। জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরেরে উপ-পরিদর্শক ইকবাল আহম্মেদ দিপু সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার (১৯ ফেব্রুয়ারি) ভোর ৫ টার দিকে বন্দর থানার মদনপুরস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রাফি ফিলিং স্টেশনের সামনের রাস্তায় শ্যামলি পরিবহন নামের যাত্রীবাহী বাসে অভিযান চালায়।
এসময় ৪০০০ পিস ইয়াবাসহ মো. হোসাইন কে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মাদক আইনে বন্দর থানায় মামলা দায়ের করেছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা কামাল জানান, এক রোহিঙ্গা যুবককে ৪হাজার পিস ইয়াবা সহ গ্রেফতার করে আমাদের থানায় সোপর্দ করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরবর্তীতে আইনানুগ কার্যক্রম শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

মন্তব্য (০)