• অপরাধ ও দুর্নীতি

সোনারগাঁয়ে ৭ বছরের সাজাপাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো.পনির হোসেনকে(৩৮) গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। 

সোনারগাঁ থানার এস আই মেহেদী হাসানের নেতৃত্বে গতকাল সোমবার গভীর রাতে উপজেলার বৈদ্যোরবাজার এলাকার খামারগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

এসআই মেহেদী হাসান জানান, ২০১৫ সালে পনিরের বিরুদ্ধে মাদক মামলা হয়।পরবর্তীতে গ্রেফতার হয়ে প্রায় দের মাস জেল খেটে জামিনে মুক্ত হন। এরপর তিনি মামলার কোনো শুনানিতে হাজির হননি। পরবর্তীতে আদালত তাকে সাত বছরের কারাদণ্ড দেন। জামিনের পর থেকে দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিলেন তিনি।

গ্রেফতারকৃত পনির সোনারগাঁও উপজেলার বৈদ্যোর বাজার এলাকার খামারগাঁ এলাকার মৃত আব্দুল করিমের ছেলে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান,সাত বছরের সাজাপাপ্ত পলাতক আসামি পনির কে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে প্রেরন করা হয়েছে।

মন্তব্য (০)





image

শার্শা-কলারোয়া সীমান্তে ১৪ মামলার আসামি আমজাদ অধরা মাদক ও...

১

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...

image

ঠাকুরগাঁওয়ে ইয়াবা কারবারের অভিযোগে স্বামী আটক, স্ত্রী লাপ...

২

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...

image

নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...

image

রাজধানী থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

৪

নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...

image

জামালপুরে ডিবি পুলিশের অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

  • company_logo