• সমগ্র বাংলা

বগুড়ায় মায়ের সঙ্গে অন্য নারীর ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে ছেলে নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী উপজেলায় মায়ের সঙ্গে অন্য নারীর ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারী ও তার দুই মেয়েকে আটক করেছে পুলিশ।নিহত ২৫ বছরের শাওন মন্ডল হামিদপুর গ্রামের মিঠু মন্ডলের ছেলে। পেশায় অটোরিকশাচালক ছিলেন তিনি।

রবিবার সকালে উপজেলার নারুয়ামালা ইউনিয়নের হামিদপুর মন্ডল পাড়ায় এ ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।পরিবারের সদস্যদের বরাতে তিনি জানান, হামিদপুর গ্রামের এক নারীর সঙ্গে প্রতিবেশী আমজাদ হোসেনের ‘বিয়েবহির্ভূত সম্পর্ক’ রয়েছে- এমন বিষয় নিয়ে আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে শাওনের মায়ের সঙ্গে আমজাদ হোসেনের স্ত্রীর ঝগড়া শুরু হয়।

আমজাদও সেখানে ছিলেন। খবর পেয়ে অটোরিকশা চালক শাওন বাড়িতে ঝগড়া থামাতে যান। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে আমজাদ ছুরি দিয়ে শাওনের বুকে এলোপাতাড়ি আঘাত করেন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর আমজাদ পালিয়ে গেছে জানিয়ে ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আমজাদের স্ত্রী ফাতেমা বেগমসহ তার দুই মেয়েকে হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আমজাদকে ধরতে চেষ্টা চলছে।’

মন্তব্য (০)





image

ফরিদপুরের সালথায় লিচু বাগান মালিক হত্যা মামলা: পরিবার পরি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় চাঞ্চল্যকর আজিজুল মোল্ল...

image

শেষ সময়ে ক্রেতা আর বিক্রেতাদের পদচারনায় মুখর হয়ে উঠছে নওগ...

নওগাঁ প্রতিনিধি: শেষ সময়ে জমে উঠেছে নওগাঁর প্রতিটি কোরবানীর ...

image

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীকে জেল জরিমানা

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩...

image

ঘুমন্ত অবস্থায় না ফেরার দেশে পবিপ্রবির শিক্ষার্থী সাদাত ...

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

সাতকানিয়ায় “পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত

সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি উন্নয়ন, পুষ...

  • company_logo