• সমগ্র বাংলা

প্রথমবারের মতো নওগাঁয় অনুষ্ঠিত হলো দুদকের গণশুনানি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: “রুখবো দুর্নীতি, গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রথমবারের মতো নওগাঁয় অনুষ্ঠিত হলো দুদকের গণশুনানি। এবারের গণশুনানির শ্লোগান ছিলো দুর্নীতির বিরুদ্ধে এবার আওয়াজ তুলুন। রবিবার দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় নওগাঁর আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মো: জহুরুল হক।

জেলা প্রশাসক মো. গোলাম মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (তদন্ত) আকতার হোসেন, রাজশাহী বিভাগীয় পরিচালক কামরুল আহসান, নওগা্#ঁ৩৯;র পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় নওগাঁর উপপরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. হাবিবুর রহমানসহ অন্যরা উপস্থিতছিলেন। গণশুনানিতে ১টি ইনস্যুরেন্স কোম্পানীর ও জেলার ১৫টি সরকারি দপ্তর বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও হয়রানির বিষয়ে সেবা প্রার্থীরা সরাসরি উপস্থাপন করলে ৩৯টি অভিযোগে মুখোমুখি হয়ে সেগুলো সমাধাণ করে দেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারিরা।

জেলা সদরে অবস্থিত যে কোন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সেবা পেতে ঘুষ, দুর্নীতি বা হয়রানীর শিকার হয়েছে এমন অভিযোগের অনেকগুলো শুনানি শেষে তাৎক্ষণিক সমাধান করা হয়। এছাড়া অন্যান্য অভিযোগ স্বল্প সময়ের মধ্যে সমাধান করে তার প্রতিবেদন কমিশন বরাবর পাঠানোর নির্দেশনা প্রদান করেন প্রধান অতিথি।

এসময় অতিথি বলেন এই দেশের মালিক জনগণ যা সংবিধানের মাধ্যমে এই মালিকানা প্রদান করা হয়েছে। আর সেই মালিকরা সরকারী অফিসে গিয়ে সেবা পাবেন না তা হতে পারে না। মালিক তার দপ্তরে সেবা নিতে গেলে হয়রানীর শিকার হবেন এটা মেনে নেওয়া যায় না। প্রতিটি কর্মকর্তা ও কর্মচারীরা হলো জনগণের সেবক। তাই জেগে ঘুমালে সেই ঘুম ভাঙ্গানো কঠিন। আমরা চাকরীজীবীরা যদি যে যার স্থান থেকে দুর্নীতিকে না বলি প্রতিরোধ না করি তাহলে এই ধরণের শত শত দুদকের পক্ষে দেশ থেকে দুর্নীতি নামক ভাইরাসকে দূর করা সম্ভব নয়।

তাই মৃত্যুর কথা ভেবে, একজন অসহায় মানুষের জন্য ভালো কিছু করে পরের স্থায়ী জীবনের জন্য নেকী অর্জনের কথা ভেবে, সর্বোপরি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ্য ও সুন্দর একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আজ থেকেই দুর্নীতি বিরুদ্ধে সবাইকে যুদ্ধ ঘোষণা করার প্রতি আহ্বান জানান প্রধান অতিথি।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সালথায় লিচু বাগান মালিক হত্যা মামলা: পরিবার পরি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় চাঞ্চল্যকর আজিজুল মোল্ল...

image

শেষ সময়ে ক্রেতা আর বিক্রেতাদের পদচারনায় মুখর হয়ে উঠছে নওগ...

নওগাঁ প্রতিনিধি: শেষ সময়ে জমে উঠেছে নওগাঁর প্রতিটি কোরবানীর ...

image

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীকে জেল জরিমানা

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩...

image

ঘুমন্ত অবস্থায় না ফেরার দেশে পবিপ্রবির শিক্ষার্থী সাদাত ...

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

সাতকানিয়ায় “পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত

সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি উন্নয়ন, পুষ...

  • company_logo