ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম বাল্যবিয়ে ও ডেঙ্গু প্রতিরোধে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার এমএ সাত্তার স্কুল মাঠে এই সংলাপে এম এ সাত্তার স্কুলের প্রধান শিক্ষক মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম পৌরসভার কাউন্সিলর আল হারুনুজ্জামান।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- এম এ সাত্তার স্কুলের সহকারী শিক্ষক নুরুন্নবী সরদার, সুলতান আলী, শফিকুল ইসলাম, মোর্শেদা খাতুন, ব্যবসায়ী নুর আলম, এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার প্রমুখ, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর বাবুল চন্দ্র রায় প্রমুখ।
সভায় বাল্যবিবাহ বন্ধে ও শিশুদের প্রতি সহিংসতা রোধে সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় চাঞ্চল্যকর আজিজুল মোল্ল...
নওগাঁ প্রতিনিধি: শেষ সময়ে জমে উঠেছে নওগাঁর প্রতিটি কোরবানীর ...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩...
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...
সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি উন্নয়ন, পুষ...

মন্তব্য (০)