ছবিঃ সংগৃহীত
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাটারি চালিত বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় মো. মজনু মিয়া (৪৫)নামের এক সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০ টার দিকে আদমজী-নারায়ণগঞ্জ নাগিনা জোহা সড়কের পূর্ব মুনলাইট এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয় জনতা অটোচালক শাওন (১৮) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহত মজনু পূর্ব শিমুলপাড়া আইলপাড়া এলাকার আরশাদ আলীর ছেলে। আটক শাওন (১৮) একই এলাকার মোশারফ হোসেনের ছেলে।প্রত্যক্ষদর্শী লিটন আহমেদ জানান, নাগিনা জোহা সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি ইজিবাইক ধাক্কা দিলে মজনু ছিটকে গিয়ে রাস্তায় পড়ে
গুরুতর আহত হন। পরে লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক এর সত্যতা নিশ্চিত করে বলেন,ইজিবাইকের ধাক্কায় সবজি বিক্রেতার মৃত্যুর এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় চাঞ্চল্যকর আজিজুল মোল্ল...
নওগাঁ প্রতিনিধি: শেষ সময়ে জমে উঠেছে নওগাঁর প্রতিটি কোরবানীর ...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩...
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...
সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি উন্নয়ন, পুষ...

মন্তব্য (০)