• সমগ্র বাংলা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ইলা মিত্র সংগ্রহশালা উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সাঁওতাল বিদ্রোহ বা তেভাগা আন্দোলনের কিংবদন্তী নাচোলের রানীমা খ্যাত ইলা মিত্র স্মরণে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ইলা মিত্র সংগ্রহশালা উদ্বোধন করা হয়েছে।আজ শনিবার দুপুরে নাচোলের রাওতারা গ্রামে এই সংগ্রহশালার উদ্বোধন করেন মন্ত্রী পরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন।

এসময় জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, স্থানীয় সরকারের উপপরিচালক দেবেন্দ্রনাথ,  অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব -উল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা:তাছমিনা খাতুন, নাচোল উপজেলা নির্বাহী অফিসার নিলুফা সরকার সহ জেলা ও উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ২৬ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ইলা মিত্র সংগ্রশালাটি নির্মাণ করা হয়েছে।

আগামীতে এই প্রকল্প এলাকায় শিশুপার্কসহ বিনোদন কেন্দ্র গড়ে তোলার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান জেলা প্রশাসন। প্রসঙ্গত, তেভাগা আন্দোলনের কিংবদন্তি ইলা মিত্র ১৯৪৯ সালে কৃষকদের উৎপাদিত ফসল তিনভাগে ভাগ করার জন্য তেভাগা আন্দোলনে নেতৃত্ব দেন এবং নাচোলের রাওতারা গ্রামে এসে তিনি কৃষকদের সংগঠিত করে আন্দোলন শুরু করেন।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সালথায় লিচু বাগান মালিক হত্যা মামলা: পরিবার পরি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় চাঞ্চল্যকর আজিজুল মোল্ল...

image

শেষ সময়ে ক্রেতা আর বিক্রেতাদের পদচারনায় মুখর হয়ে উঠছে নওগ...

নওগাঁ প্রতিনিধি: শেষ সময়ে জমে উঠেছে নওগাঁর প্রতিটি কোরবানীর ...

image

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীকে জেল জরিমানা

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩...

image

ঘুমন্ত অবস্থায় না ফেরার দেশে পবিপ্রবির শিক্ষার্থী সাদাত ...

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

সাতকানিয়ায় “পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত

সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি উন্নয়ন, পুষ...

  • company_logo