• অপরাধ ও দুর্নীতি

মাগুরায় ৮ কেজি গাঁজাসহ আটক ১

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধিঃ মাগুরা শহরের ভায়না মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আট কেজি গাঁজাসহ সাথী খাতুন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাগুরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টার সময় মাগুরা থানাধীন পৌরসভাস্থ ভায়নার মোড়ের দত্ত ফিলিং স্টেশনের পূর্ব পাশের যাত্রী ছাউনীর সামনে থেকে তাকে আটক করা হয়।

মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এক মাদকব্যবসায়ী গাঁজাসহ ভায়নার মোড়ে অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজার নির্দেশনায় মাগুরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জের তত্বাবধানে  এসআই মোঃ আছাদুজ্জামান এর নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এ সময় আট কেজি গাঁজাসহ মাগুরা সদর থানাধীন সত্যবানপুর গ্রামের কিবলু ফকিরের মেয়ে মাদক ব্যাবসায়ী সাথী খাতুনকে আটক করা হয়।

দীর্ঘদিন ধরে তিনি দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে মাগুরার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে মাগুরা জেলা পুলিশ।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo