• সমগ্র বাংলা

ফরিদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম (২৪) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছেন। এছাড়া আহত হয়েছেন একলাছ নামে আরেকজন। এ সময় সংঘর্ষে বাসটিতে আগুন ধরে যায়। নগরকান্দা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন ও পরিস্থিতি  নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, নিহত রবিউল ইসলাম ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের কেশনগরের বাসিন্দা। আহত একলাছ উদ্দিন শেখকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ফরিদপুর মহাসড়কের নগরকান্দা উপজেলার তালমা মোড়ের মাশাউজান নামক স্থানে এ ঘটনা ঘটে। 

নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম বলেন, সকালে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সাথে অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এ ঘটনায় একলাছ উদ্দিন শেখ নামের এক ব্যক্তি আহত হয়েছেন। এ সময় বাসটিতে আগুন ধরে যায়।

ফরিদপুরের নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, খবর পেয়ে আমিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে যানচলাচল স্বাভাবিক করি। প্রায় আধাঘন্টা মহাসড়কে যানচলাচল বন্ধ ছিল। এছাড়া মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা হাইওয়ে পুলিশ নিবেন।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সালথায় লিচু বাগান মালিক হত্যা মামলা: পরিবার পরি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় চাঞ্চল্যকর আজিজুল মোল্ল...

image

শেষ সময়ে ক্রেতা আর বিক্রেতাদের পদচারনায় মুখর হয়ে উঠছে নওগ...

নওগাঁ প্রতিনিধি: শেষ সময়ে জমে উঠেছে নওগাঁর প্রতিটি কোরবানীর ...

image

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীকে জেল জরিমানা

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩...

image

ঘুমন্ত অবস্থায় না ফেরার দেশে পবিপ্রবির শিক্ষার্থী সাদাত ...

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

সাতকানিয়ায় “পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত

সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি উন্নয়ন, পুষ...

  • company_logo