• সমগ্র বাংলা

চাটমোহর পৌরসভায় আরসিসি সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর পৌরসভার বাসস্ট্যান্ড হতে নার্সারী মোড় অভিমুখে আরসিসি সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বাসস্ট্যান্ড এলাকায় নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌরসভার মেয়র ও পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. সাখাওয়াত হোসেন সাখো। 

\"\"

এসময় প্রকল্পের ইঞ্জিনিয়ার রাজশাহী ও রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত আরএনই মো. মঞ্জুর রহমান, পৌরসভার কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মিয়া, পৌর কাউন্সিলর ওছিম উদ্দিন, পৌর কাউন্সিলর কামরুল হাসান মিন্টু, পৌরসভার সহকারী প্রকৌশলী রাফিউল বারী, প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন। 

চাটমোহর বাসস্ট্যান্ড হতে নার্সারী মোড় অভিমুখে ৪০৫ মিটার সড়ক নির্মাণে বরাদ্দ করা হয়েছে ১ কোটি ৮ লাখ টাকা। একইদিনে পৌরসভার নতুনবাজার জারদিস মোড়ে যাত্রী ছাউনি নির্মাণ কাজেরও শুভ উদ্বোধন করেন পৌর মেয়র এ্যাড. সাখাওয়াত হোসেন সাখো।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সালথায় লিচু বাগান মালিক হত্যা মামলা: পরিবার পরি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় চাঞ্চল্যকর আজিজুল মোল্ল...

image

শেষ সময়ে ক্রেতা আর বিক্রেতাদের পদচারনায় মুখর হয়ে উঠছে নওগ...

নওগাঁ প্রতিনিধি: শেষ সময়ে জমে উঠেছে নওগাঁর প্রতিটি কোরবানীর ...

image

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীকে জেল জরিমানা

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩...

image

ঘুমন্ত অবস্থায় না ফেরার দেশে পবিপ্রবির শিক্ষার্থী সাদাত ...

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

সাতকানিয়ায় “পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত

সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি উন্নয়ন, পুষ...

  • company_logo