ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের কচাকাটায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ গোলাম সারোয়ার(৩৮)কে গ্রেফতার করেছে পুলিশ। সে কচাকাটা থানার শোভারকুটি ক্লাব মোড় এলাকার হাসেম আলীর পুত্র। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কচাকাটা বাজার থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গোলাম সারোয়ারকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে ১ মাসের সশ্রম কারাদন্ড এবং ১ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড রয়েছে।শুক্রবার দুপুরে কচাকাটা থানার অফিসার ইনচার্জ(ওসি) বিশ্বদেব রায় জানান, আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

মন্তব্য (০)