• অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রামে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই, গ্রেফতার ২

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজিবপুরে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় ঘাতক আবু হানিফ (৬৮) ও ফারুক শেখ (৫৫) নামের দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাতে নরসিংদী ও টঙ্গী স্টেশন রোড থেকে তাদের দু'জনকে গ্রেফতার করা হয়।

তারা হলেন- ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বিষ্ণুপুর স্বর্ণকারপাড়া এলাকার মৃত শুক্কুর মুন্সির ছেলে আবু হানিফ ও রাজবাড়ী জেলা সদরের গঙ্গাপ্রাসাদপুর এলাকার মৃত রিয়াজ শেখের ছেলে ফারুক শেখ। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজীবপুর থানার ওসি আশিকুর রহমান জানান, ইজিবাইক ছিনিয়ে নিয়ে চালক এনামুল হক হত্যাকাণ্ডের ঘটনায় রৌমারী ও রাজীবপুর সড়কের বিভিন্ন পয়েন্টের সিসিটিভি ফুটেজ নিবিড় পর্যালোচনা করা হয়।

ইজিবাইকে থাকা দুই অজ্ঞাতনামা ব্যক্তির ছবি সংগ্রহ করা হয়। এরপর তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়। উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি সকালে রৌমারী সদর ইউনিয়নের মধ্য ইছাকুড়ি এলাকার নিজ বাড়ি থেকে ইজিবাইক নিয়ে ভাড়া খাটতে বের হন চালক এনামুল হক।

ওইদিন রাতে ফেরার কথা থাকলেও আর বাড়িতে ফিরেননি। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি স্বজনরা। পরদিন সকাল সাড়ে ৭টার দিকে রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের ধুলাউড়ি স্লইসগেইট নামক এলাকার একটি ধান ক্ষেতে ওই চালকের মরদেহ উদ্ধার করা হয়।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo