• অপরাধ ও দুর্নীতি

২ এপিবিএন এর অভিযানে ধর্ষক গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধিঃ ভিকটিম ময়মনসিংহের গৌরিপুর উপজেলার  আলেয়া (২১) ( সদ্য নাম) এর সাথে বিবাদী  ইমরান হাসান সিজান (২৮),  ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ  পৌরসভা এলাকায় পাট বাজার  নানার বাড়ী যাতায়াতের সুবাধে ২ বছর আগে পরিচয় হয়। ভিকটিমের খালাতো ভাইয়ের নিকট হতে কৌশলে ফোন নাম্বার সংগ্রহ করে তার সাথে কথা বলতো এবং রাস্তায় বের হলে বিভিন্ন ভাবে বিরক্ত করতো। ভয় দেখিয়ে জিম্মি করে জোর পূর্বক তার কিছু আপত্তিকর ছবি তোলে। পরবর্তীতে বিবাদী তাকে তার ছবি দেখিয়ে ব্লাক মেইল করে।  ১০/১১/২০২৩ তারিখ ঈশ্বরগঞ্জ থানাধীন তার বসত বাড়ীর নিজ বাড়িতে ধর্ষন করে। এছাড়াও অজ্ঞাতনামা স্থানে  একাধিক বার ধর্ষন করে এবং গোপনে মোবাইল ফোনে ভিডিও করে। সে তার এহেন কর্মকান্ড দেখে তার সাথে কথা বলা বন্ধ করে দেয়। এমতাবস্থায় ইং ২১/১২/২০২৩ তারিখ বাদীর পারিবারিক ভাবে বিবাহ সম্পন্ন হয়। বাদীর বিবাহ হওয়ার পরও উক্ত বিবাদী তাকে বিভিন্ন নাম্বার হতে কল দিয়ে তার সাথে দেখা করার জন্য চাপ দিতে থাকে। সে তার সাথে দেখা না করলে সে তার আপত্তিকর ছবি এবং ভিডিও ভাইরাল করে দেয় 

বাদী এবং তার স্বামীর পরিচিত বিভিন্ন মানুষের কাছে ফেইসবুক ম্যসেঞ্জারের মাধ্যমে আপত্তিকর ভিডিও এবং ছবি প্রেরন করে।  তার এরুপ কর্মকান্ডে সে ভয়ে লজ্জায় উক্ত বিষয়ে আইনগত সহায়তার জন্য জাতীয় জরুরী সেবা "৯৯৯" এ কল দিলে তাকে ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের সাইবার ক্রাইম সেলে আসতে বলে। ভিকটিম ইং ১২/০২/২০২৪ তারিখ ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের সাইবার ক্রাইম শাখায় হাজির হয়ে একটি অভিযোগ দায়ের করে। তার অভিযোগের প্রেক্ষিতে ইং ১৩/০২/২০২৪ তারিখ ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খানের সার্বিক দিক নির্দেশনায় ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের সাইবার ক্রাইম সেল এপিবিএন, হেডকোয়ার্টার্স এর এলআইসি/সিআইএ শাখার উন্নত তথ্য প্রযুক্তির সহায়তায় উক্ত বিবাদীর অবস্থান সনাক্ত করে উক্ত বিবাদীকে আটক করে। তার কাছে থাকা ২ টি মোবাইল ফোন জব্দ করে পর্যালোচনা করলে ভিকটিমসহ একাধিক নারীদের অশ্লীল, কুরুচিপূর্ন ছবি ও ভিডিও এবং ফেইক ফেইসবুক আইডি পাওয়া যায়। যাতে বাদীর আপত্তিকর ছবি ও ভিডিও বিভিন্ন ম্যাসেঞ্জারের মাধ্যমে প্রেরণের তথ্য বিদ্যমান। পরবর্তীতে ধৃত আসামীকে ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ থানায় সোপর্দ করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে ইশ্বরগঞ্জ থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন ও নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা রুজু করে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo