• অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রামে ইয়াবা ও বিদেশি মদসহ গ্রেফতার ২

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে পৃথক দু'টি অভিযানে ২৯০ পিস ইয়াবা ও ১০ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের খঞ্জনমারা গ্রাম থেকে একাধিক মাদক মামলার আসামী চর বামনের চর গ্রামের মাদক কারবারি মোঃ তারা মিয়া (৫২)কে ২৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

অপর এক অভিযানে রৌমারী সদর ইউনিয়নের রসুলপুর গুচ্ছ গ্রাম থেকে জামালপুর জেলার শাহাপুর সদর এলাকার মাদক কারবারি মোঃ ওসমান শেখ ওরফে নিশাদ (২৫)কে ১০ বোতল বিদেশি মদসহ গ্রেফতার করে রৌমারী থানার একটি চৌকশ টিম।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে রৌমারী  থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo