ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: এবার লালমনিরহাট রেলওয়ে ষ্টেশনে করতোয়া এক্সপ্রেস ট্রেন থেকে মাদকদ্রব্য গাজা সহ এক নবদম্পত্তিকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ।রোববার বিকালে এ দম্পত্তিকে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়,বুড়িমারী থেকে ছেড়ে আসা করতোয়া এক্সপ্রেস ট্রেনটি হাতীবান্ধা রেলষ্টেশনে পৌঁছলে সেখানে মাদকদ্রব্য গাজা সহ ট্রেনে ওঠে আকাশ দম্পত্তি।এদিকে তাদের চলাফেরায় সন্দেহ হলে রেলে টহলরত পুলিশদল তাদের তল্লাশি করে।এসময় তাদের শরীরে বিশেষভাবে সংরক্ষিত ২কেজি গাজা জব্দ করে।যার আনুমানিক মূল্য ৫০হাজার টাকা।এসময় জিজ্ঞাসাবাদে তারা জানায় হাতীবান্ধা এলাকা থেকে এসব গাজা আমাদেরকে দেয়।এবং গাইবান্ধা রেল ষ্টেশনে পৌঁছে দিতে বলে।এজন্য আমাদের সাথে ১৫হাজার টাকা চুক্তি হয়। আটককৃত আকাশ মিয়া (২২) ও তার স্ত্রী শারভানু ওরফে সুমনা খাতুন (১৯ কে আজ জেল হাজতে প্রেরণ করেছে রেল পুলিশ।তাদের উভয়ের বাড়ী হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী গ্রামে।
লালমনিরহাট রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলী জানান,ট্রেনগুলোতে নিয়মিত তল্লাশি চালানো হয়।অপরাধী যেই হোক আইনের আওতায় নিয়ে আসা হয়।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

মন্তব্য (০)