• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেফতার  

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল মহড়া থেকে গুলি ছোড়ার ঘটনায় ছয় জনকে গ্রেফতার করেছে র‌্যাব ও পুলিশ। রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীপুর পুলিশ ও র‍্যাব পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। গ্রেপ্তারকৃতদের বেশির ভাগই অস্ত্র আইন মামলার আসামি। তাদের আদালতে পাঠানো হয়েছে।

গতকাল শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাওনা ইউনিয়নের ইন্দ্রবপুর গ্রামের গভীর বনের ভেতর অভিযান চালায় পুলিশ। এসময় পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ। অভিযানের খবর পেয়ে পালানোর সময় র‍্যাবের কাছে গ্রেপ্তার হন একজন।

পুলিশের হাতে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের সাগর (২২), সোহেল রানা (২১), মো. ফরহাদ (২১), শাকিল আহমেদ (২০) ও হৃদয় সরকার (২১)। র‌্যাবের টহল দল গ্রেফতার করে সাব্বির হোসেন (২১)।

পুলিশ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় ২২টি মোটরসাইকেলে ৫০ জন ব্যক্তি তেলিহাটি ইউনিয়নে শফিকমোড় এলাকার পাকা সড়কে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করে দুটি বাড়িতে গুলি করে। এ ঘটনায় গত ৮ ফেব্রুয়ারি অস্ত্র আইনে একটি মামলা হয়।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শনিবার রাত ১১টার দিকে গাজীপুর সদর উপজেলার মেম্বার বাড়ি এলাকা থেকে সাব্বিরকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত কিশোর গ্যাং সদস্যরা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আধিপত্য বিস্তারের চেষ্টা চালায়। ঘটনার সময় দুটি বাড়িতে গুলি ছোড়াসহ দেশীয় অস্ত্রের মহড়া দেয় তারা। গ্রেপ্তারকৃতকে রোববার দুপুরে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রওশন আলী বলেন, ছয় জনকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আজ রোববার দুপুরে আদালতের পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের শফিকমোড় সড়কে মোটরসাইকেল মহড়া দিয়ে জনৈক সৌদি আরব প্রবাসী মাহবুব আলম ও কলেজ শিক্ষক শিপুল খন্দকারের বাসায় গুলি ছোড়ে দুর্বৃত্তরা।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo