• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রামে আওয়ামী লীগ নেতাকে হত্যার ঘটনায় আটক ২ 

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে শহরে শরিফুল ইসলাম সোহান নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার করা হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শহরের খলিলগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে কুড়িগ্রাম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় রাস্তা অবরোধ করেন স্থানীয় ব্যবসায়ীরা। পরে রাত ৯টার দিকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় কুড়িগ্রাম সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভী কবির চৌধুরী বিন্দু ও কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সভাপতি ঝিঁনুক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, হত্যাকান্ডে জড়িতে দুজনকে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

নিহত শরিফুল ইসলাম সোহান কুড়িগ্রাম পৌরসভার ঘোষপাড়া (হাটির পার) এলাকার মৃত আমজাদ হোসেন বুলুর ছেলে। তিনি কুড়িগ্রাম পৌরসভা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছিলেন।

প্রত্যক্ষদর্শী সোহানের বন্ধু খন্দকার রেদোয়ান মাহমুদ বলেন, ‘সোহানসহ আমরা তিন বন্ধু শহরের অভিনন্দন কনভেনশন সেন্টারে সামনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের গাড়ির সামনে এসে ছিটকে পড়ে। আমরা মোটরসাইকেল আরোহী দুজনকে উদ্ধার করে একটি অটোরিকশা করে হাসপাতালে পাঠিয়ে দেই। পরে আমরা শহরের দিকে আসার সময় কয়েকটি মোটরসাইকেলে করে এসে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভী কবির চৌধুরী বিন্দুসহ তার দলবল আমার গাড়ির গতিরোধ করেন। কিছু বুঝে উঠার আগে আমাদের ওপর তারা হামলা চালায়। এতে আহত হয় সোহান। পরে হামলাকারীরা আমাদের গাড়ি থেকে নামিয়ে দিয়ে গাড়িতে করে সোহানকে সদর হাসাপাতাল নিয়ে আসে। হাসপাতালের সামন এসেও তারা আবারও সোহানকে মারধর করে। আমরা এসে সোহানকে হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’

কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, পুলিশের বিশেষ টিম অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার করেছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo