ছবিঃ সিএনআই
সুনামগঞ্জ প্রতিনিধি: শুল্ক ফাঁকি দিয়ে সুনামগঞ্জ সিমান্ত দিয়ে চোরাই পথে আমদানি করা ৪৫ হাজার ৪৮০ কেজি ভারতীয় পেঁয়াজসহ ৮ জনকে গ্রেফতার করেছে সুনামগঞ্জ সদর থানা পুলিশ। উদ্ধার হওয়া পেঁয়াজের বাজার মূল্য আনুমানিক ১ কোটি ১৯ লক্ষ ৬৫ হাজার ৮০০ টাকা।
গতকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) সুনামগঞ্জের আব্দুজ জহুর এলাকা থেকে পাচারকালে এসব পেঁয়াজ উদ্ধার হয়। শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রাজন কুমার দাস সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন নড়াইল লোহাগড়া থানার আমডাঙ্গা গ্রামের কবির মোল্লার ছেলে আজিম মোল্লা (২৩), একই থানার মোছড়া (উত্তরপাড়া) গ্রামের ইলিয়াস শেখের ছেলে মোঃ জসিম শেখ (৩০) ও ওয়াসিম শেখ (২৭), হবিগঞ্জ বাহুবল থানার দক্ষিণ ডুবা গ্রামের মোঃ সমছু মিয়ার ছেলে মোঃ সুমন মিয়া (২১), বগুড়া শিবগঞ্জ থানার উতলি দাশপাড়া গ্রামের নারায়ন চন্দ্র দাশের ছেলে বিজল চন্দ্র দাশ (২৯), সাতক্ষীরা কলারুয়া থানার দক্ষিণ দিঘং গ্রামের আবুল কালামের ছেলে মেহেদী হাসান বুলবুল (৩২), সুনামগঞ্জের তাহিরপুর থানার তরং শ্রীপুর গ্রামের মৃত মোশাররফ মিয়ার ছেলে মোঃ মিলন (২১), সুনামগঞ্জ সদর থানার পশ্চিম তেঘরিয়া গ্রামের মৃত আরাফাত উল্লার ছেলে রহমত উল্লা (৪৪)।
বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সুনামগঞ্জ সদর থানার এসআই (উপ-পরিদর্শক) মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৪৫ হাজার ৪৮০ কেজি ভারতীয় পেঁয়াজ, ৬টি ট্রাক ও ১টি পিকআপসহ ৮ চোরাকারবারিকে গ্রেফতার করেন। উদ্ধারকৃত ভারতীয় পেঁয়াজের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১৯ লক্ষ ৬৫ হাজার ৮০০ টাকা। গ্রেফতারকৃত আসামিরা জব্দকৃত ভারতীয় পেঁয়াজ আমদানী সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। আসামিরা চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় পেঁয়াজ বিক্রির উদ্দেশ্যে পরিবহন করায় তাদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

মন্তব্য (০)