• অপরাধ ও দুর্নীতি

বগুড়ায় বৈদ্যুতিক মিটার চুরি চক্রের তিন সক্রিয় সদস্য গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় র‍্যাবের অভিযানে বৈদ্যুতিক মিটার চুরি চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে শহরের সাতমাথা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই তিনজন হলো- বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুরের শুকুর উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (২০), সোনাকুড়া এলাকার শাহজাহান সরদারের ছেলে রাজু সরদার (২৮) এবং জামুরহাটের আঃ আলীমের ছেলে শাকিল আহমেদ (২৩)। 

শুক্রবার বিকেলে র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন। তিনি বলেন, আসামীরা দীর্ঘদিন যাবত বৈদ্যুতিক মিটার চুরি করে চিরকুটে বিকাশ নাম্বার লিখে রেখে অথবা ফোন করেও বিকাশ নাম্বার দিয়ে টাকা দাবি করতো। পরবর্তীতে দাবিকৃত টাকা পেলে বৈদ্যুতিক মিটারের অবস্থান ভিকটিমকে বলে দিত। তারা অত্যন্ত চতুর হওয়ায় অপকর্মের কোন প্রমাণ রাখতো না। এমনকি একটি মোবাইল সীম একজন টার্গেটের ক্ষেত্রে ব্যবহার করতো। র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার বৈদ্যুতিক মিটার চুরি চক্রের ওই  তিন সক্রিয় সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় সোপর্দ করা হবে।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি শিবগঞ্জের সিদ্ধিপুর এলাকায় আব্দুল মান্নান মন্ডলের গভীর নলকূপের বৈদ্যুতিক মিটার চুরি হয়। তখন তিনি শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এর পরেও র‍্যাব শিবগঞ্জের এই সংঘবদ্ধ চক্রকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছিলো। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo