• অপরাধ ও দুর্নীতি

ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও বিদেশী মদসহ আটক ১ 

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে ৫শ পিস ইয়াবা ,৫০ পিস ফেন্সিডিল ও ৬ বোতল বিদেশী মদ সহ আমিনুল ইসলাম(৩৮)  নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি)। গ্রেফতারকৃত  মোঃ আমিনুল ইসলাম (৩৮) সদর উপজেলার লাউথুতি গ্রামের মো- আশরাফ আলীর ছেলে।

বুধবার  দুপুরে গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা সদর উপজেলার লাউথুতি বাজার এলাকায় ওই ব্যক্তির বাড়িতে তল্লাসী চালায় এবং ৫শ পিস ইয়াবা,৫০ পিস ফেন্সিডিল ও ৬ বোতল বিদেশী মদ উদ্ধার করে যার বাজার মূল্য ৪ লাখ ২৫ হাজার টাকা।এ ঘটনায় পুলিশ মাদক ব্যবসায়ি আমিনুল ইসলামকে হাতে হাতে আটক করে।

এ ঘটনায় ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)১০(ক)১৪(খ) ও ২৪(ক ) ধারায় ভূল্লী থানায় একটি মামলা দায়ের করে।

ভূল্লী থানার ওসি মো: দুলাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ভূল্লী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং  আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের বোয়ালমারীতে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ভূমি ক...

ফরিদপুর প্রতিনিধি : অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বো...

image

চাঁপাইনবাবগঞ্জের কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...

image

গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ'জাসহ ৩ জন আটক

গোপালপুর (টাঙ্গাইলপ্রতিনিধি : গ...

image

পঞ্চগড়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...

image

৩৪ লাখ টাকার আয়ের বিপরীতে ৫ কোটি টাকার সম্পদের অভিযোগ, দু...

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড...

  • company_logo