প্রতীকী ছবি
দোহার প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় রাহুল (১৯) নামে এক ইজিবাইক চালককে হত্যা করে, ইজিবাইক ছিনতাই করে নিয়ে গেছে। উপজেলার শোল্লা ইউনিয়নের চক সিংহড়া এলাকার বাসিন্দা আঃ রহমানের পুত্র রাহুল। পরিবারের চলছে এখন শোকের মাতম। নিহত রাহুলের পরিবার ঘটনার সাথে যুক্ত অপরাধীদের গ্রেফতার করে দ্রæত শাস্তির দাবি জানিয়েছেন ।এলাকাবাসী জানায়, শুক্রবার সকালে তারা নিহত রাহুলের মৃতদেহ চক সিংহড়া ও পাতিল বাজার সংলগ্ন এলাকার মাঝামাঝি সড়কের পাশে পড়ে থাকতে দেখেন। পড়ে তারা পুলিশকে জানায় বিষয়টি।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার থেকে রাহুল নিখোঁজ ছিলো এমন দাবি তার পরিবারের সদস্যদের। রাহুলের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। পরবর্তীতে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হবে।
এ ঘটনার বিষয়ে নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক অজিত কুমার বলেন, মৃত রাহুলের শরীরে ৫ টি জখমের চিহ্ন রয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটক করতে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। আইনগত ব্যবস্থা গ্রহণ করার কাজ চলমান রয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

মন্তব্য (০)