• অপরাধ ও দুর্নীতি

উলিপুরে এক রাতে দুই বিদ্যালয়ে চুরির ঘটনায় আটক ৩

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

 

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে এক রাতে দুই বিদ্যালয়ে চুরির ঘটনায় আটক তিন। এক বিদ্যালয়ে চুরি করে পাশ্ববর্তী অপর একটি বিদ্যালয়ে চুরির সময় চোরকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) রাতে উলিপুর পৌর শহরের দাড়ারপাড় এলাকায়। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করে বুধবার আদালতে পাঠান।

এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আটটার দিকে পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার শিক্ষক মিলনায়তনের দরজার তালা ভেঙ্গে একটি এলইডি টিভি চুরি করে পালিয়ে যায়। এরপর চুরিকৃত টিভিটি বিক্রি করে পুনরায় রাত ১১টার দিকে পৌরসভার দারারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশের সময় এলাকাবাসী টের পেয়ে রানু বাবু (২০) নামের একজনকে হাতেনাতে আটক করে পুলিশে দেন।

এরপর পুলিশ আটক রানু বাবুকে জিজ্ঞাসাবাদ করলে তিনি টিভি চুরি করে বিক্রয়ের কথা স্বীকার করেন এবং টিভি কার কাছে বিক্রি করেছেন তা বলেন। তার তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চোরাইকৃত টিভি ক্রয়ের অভিযোগে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের হেলানপাড়া গ্রামের আজাদ হোসেনের ছেলে নুর আলম সিদ্দিক (২৫) ও মোকছেদ আলীর ছেলে রাসেল মিয়া (২১) কে চোরাইকৃত টিভিসহ আটক করেন। চুরির ঘটনার সাথে জড়িত রানু বাবু দারারপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।

চুরির ঘটনায় মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার অফিস সহকারী নাজমুল হোসেন বাদী হয়ে বুধবার (৭ ফেব্রুয়ারী) তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তামবিরুল ইসলাম জানান, চুরির ঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের বুধবার বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo